Morning Times
সাম্প্রতিক
সদ্যসীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যমানিকগঞ্জে ট্রিপল মার্ডারে পাঁচজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন সদ্যসরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যবিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যসীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যমানিকগঞ্জে ট্রিপল মার্ডারে পাঁচজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন সদ্যসরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যবিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

বিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান

বিএনপির লোকেরা জামায়াতের ওপর আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা শুরু করেছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।

ছেলেকে ছুরিকাঘাতের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে তিনি বলেন, ‘আজকে জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে। এখন আমাদের রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে।’

বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে এসব অভিযোগ করেন তিনি।

এর আগে রাত ৮টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজার এলাকায় তাঁর বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান আখতারুজ্জামান।

ফেসবুক লাইভে আখতারুজ্জামান বলেন, অত্যন্ত দুঃখ ও বেদনাভরা মন নিয়ে জানাচ্ছি, এখন তাঁদের রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। তাঁর ছেলে গ্রামের বাড়িতে ব্যবসা করেন এবং সেখানে একটি খামার রয়েছে। ওই খামারে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতারা সম্মিলিতভাবে তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছেন।

তিনি জানান, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত শাহরিয়ারকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির সভাপতিকে জানানো হয়েছে।

আখতারুজ্জামানের দাবি, হামলায় জড়িত ব্যক্তিদের স্থানীয়ভাবে অনেকেই চেনেন। তাঁদের নাম পুলিশের কাছেও দেওয়া হয়েছে। সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন বিএনপির এক সহসভাপতির নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত ব্যক্তিদের নাম নিজেই ওসির কাছে পাঠিয়েছেন বলেও জানান।

তিনি আরও বলেন, ঘটনার কথা জানার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারাও দুঃখ প্রকাশ করেছেন। হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাঁদের কয়েকজন ইয়াবা ব্যবসার সঙ্গেও যুক্ত। গচিহাটা রেলস্টেশনে তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালান।

আখতারুজ্জামান জানান, সংসদ সদস্য থাকাকালে তিনি এসব কর্মকাণ্ড কঠোর হাতে দমন করেছেন। বর্তমানে তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা মনে করে কেউ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।

তবে ঘটনাটিকে বিএনপির দলীয় বিষয় হিসেবে দেখতে চান না বলে জানান তিনি। আখতারুজ্জামান বলেন, ‘এটা দলের ব্যাপার না। আজকে বিএনপির ভাবমূর্তি তারা খারাপ করছে। আমি আশা করি, বিএনপি দলীয়ভাবে তাদের আশ্রয় দেবে না, কোনো সুযোগ-সুবিধা দেবে না। আইনে যা হয়, তাই যেন হয়।’

স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির সভাপতির দুঃখ প্রকাশের কথা উল্লেখ করে তাঁদের ধন্যবাদ জানান আখতারুজ্জামান। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গেও কথা বলবেন বলে জানান তিনি। এ ঘটনায় প্রকাশ্যে অনেক সাক্ষী রয়েছেন বলেও দাবি করেন।

ফেসবুক লাইভের শেষ দিকে আখতারুজ্জামান আবারও বলেন, ‘আজকে জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে।’ জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিষয়টি দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়