Morning Times
সাম্প্রতিক
সদ্যতাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে সদ্যশেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সদ্যডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো সদ্যমার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা সদ্যদক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে সদ্যশ্রমিক বিক্ষোভের ছবি তুলতে গেলেই হামলা, কেন সাংবাদিকদের টার্গেট? সদ্যসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সদ্যইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প সদ্যপ্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা সদ্যনারীর অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ্-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা সদ্যতাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে সদ্যশেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সদ্যডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো সদ্যমার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা সদ্যদক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে সদ্যশ্রমিক বিক্ষোভের ছবি তুলতে গেলেই হামলা, কেন সাংবাদিকদের টার্গেট? সদ্যসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সদ্যইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প সদ্যপ্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা সদ্যনারীর অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ্-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

নারীর অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ্-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

মর্নিং টাইমস ডেস্ক ৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম
নারীর অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ্-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর শনিরআখড়ায় ডাচ্-বাংলা ব্যাংকের দনিয়া শাখার এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকটির কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী গৃহিণী নারগিস আক্তার। তাঁর অভিযোগ, সরলতা ও নিরক্ষরতার সুযোগ নিয়ে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে তিনি মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন ডাচ্-বাংলা ব্যাংকের দনিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি ম্যানেজার মোহিত মোরশেদ, অ্যাসিস্ট্যান্ট অফিসার সৌরভ সাহা, রেমিট্যান্স অফিসার মো. রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার মো. গোলাম কিবরিয়া, গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. হাকিম আলী সরদার, ম্যানেজার কাজী এনামুল কবির ও শওকত হাসান এবং প্রতিষ্ঠানটি। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী নারগিস আক্তার একজন নিরক্ষর গৃহিণী। জমি ও গাড়ি বিক্রি এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে সঞ্চিত মোট ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৩১৯ টাকা তিনি ডাচ্-বাংলা ব্যাংকের দনিয়া শাখার একটি অ্যাকাউন্টে জমা রাখেন। নিরক্ষর হওয়ায় ব্যাংক কর্মকর্তারা তাঁকে চেক পূরণ ও টাকা জমা দেওয়ার কাজে সহযোগিতা করতেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর বাদী ৫ লাখ টাকা তুলতে ব্যাংকে গেলে আসামিরা কৌশলে তাঁর চেক বই থেকে একটি অতিরিক্ত চেক নিয়ে নেন। পাশাপাশি ডিপিএস খোলার কথা বলে কয়েকটি কাগজে তাঁর স্বাক্ষর করিয়ে নেন। পরে ৪ অক্টোবর বাদী ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের স্থিতি জানতে চাইলে তাঁকে জানানো হয়, হিসাবে মাত্র ৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকা অবশিষ্ট আছে।

এ ঘটনায় হতবাক হয়ে বাকি টাকার বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্মকর্তা মোহিত মোরশেদ জানান, ২৩ সেপ্টেম্বর ‘Positive Pay Instruction’ ফরমের মাধ্যমে একটি চেকের বিপরীতে গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেডকে ৮৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

বাদী নারগিস আক্তারের অভিযোগ, ২৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে যাননি এবং ওই প্রতিষ্ঠানকে কোনো চেকও দেননি। ১৭ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তারা প্রতারণার মাধ্যমে যে চেকটি রেখে দিয়েছিলেন, তাতে জাল স্বাক্ষর ও টাকার পরিমাণ বসানো হয়। পরে পজিটিভ পে ফরম তৈরি করে পূবালী ব্যাংক পিএলসির রাজবাড়ী শাখায় গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেডের অ্যাকাউন্টে ক্লিয়ারেন্সের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়। এরপর ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির পক্ষে আসামি শওকত হাসান পূবালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে নগদ ৮৫ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী আরও অভিযোগ করেন, তিনি কোনো ব্যবসার সঙ্গে জড়িত নন। গত ১ সেপ্টেম্বর খোলা ওই কোম্পানির অ্যাকাউন্টে ব্যাংক কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় প্রতারণার মাধ্যমে তাঁর অর্থ স্থানান্তর করা হয়েছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়