Morning Times
সাম্প্রতিক
সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যমেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না সদ্য৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক সদ্যতাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড সদ্যএমপির ভাতিজা থেকে বিএনপি নেতার স্ত্রী, সার ডিলার নিয়োগ নিয়ে তোলপাড় সদ্যমিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক সদ্যআশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায় সদ্যআতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যমেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না সদ্য৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক সদ্যতাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার ৪ দিনের রিমান্ড সদ্যএমপির ভাতিজা থেকে বিএনপি নেতার স্ত্রী, সার ডিলার নিয়োগ নিয়ে তোলপাড় সদ্যমিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক সদ্যআশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ৫০ কারখানায় সদ্যআতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১ নভেম্বর ২০২৬, ৪:৪৬ পিএম
আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৫:৫২ পিএম

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার ভিডিও ভাইরাল

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী হযরত আলী মণ্ডল (৩৮) নামের ওই নেতাকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান।

অভিযুক্ত হযরত আলী উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচার চালাচ্ছেন।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর তাঁকে কারাগার থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু করেন হযরত আলী। গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে তিনি ওই নারীর বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হযরত আলী।

ভুক্তভোগী নারী বলেন, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার কথা বলে হযরত আলী নিয়মিত তাঁদের বাড়িতে আসতেন। ঘটনার দিনও তিনি কয়েকবার বাড়িতে আসেন। স্বামীকে মুক্ত করে দেওয়ার কথা বলে তাঁকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন।

ওই নারী আরও বলেন, নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আগে থেকেই মুঠোফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন। কোনো দুর্ঘটনা ঘটলে যাতে প্রমাণ থাকে, সে জন্যই ভিডিওটি করেছিলেন। পরে সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী নারীর দাবি, তাঁর স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। পরে আইনজীবীর মাধ্যমে গত সোমবার তাঁর স্বামীর জামিন হয়। অভিযুক্ত হযরত আলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। একই সঙ্গে হযরত আলী তাঁকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে ধর্ষণের চেষ্টার দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। হযরত আলী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হযরত আলীর মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, ফেসবুকে হযরত আলীর একটি ভিডিও দেখেছেন ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে হযরত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়