Morning Times
সাম্প্রতিক
সদ্যগাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ সদ্যগাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি সদ্যমজুরি বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় সদ্যরাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সদ্যমিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ সদ্যএবার বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ সদ্যরাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৪ সদ্য‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’ সদ্যজনগণকে আহ্বান করব, আবারও রাজপথে নামুন: নাহিদ ইসলাম সদ্যওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর সদ্যগাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ সদ্যগাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি সদ্যমজুরি বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় সদ্যরাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সদ্যমিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ সদ্যএবার বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ সদ্যরাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৪ সদ্য‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’ সদ্যজনগণকে আহ্বান করব, আবারও রাজপথে নামুন: নাহিদ ইসলাম সদ্যওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

সেন্টমার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র

মর্নিং টাইমস ডেস্ক ৪ নভেম্বর ২০২৬, ৩:১০ এএম
আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ৪:৩৮ এএম
সেন্টমার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে দীর্ঘ ৩২ বছর ধরে সরকারিভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এই সুযোগে দ্বীপে একমাত্র বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ব্লু মেরিন এনার্জি লিমিটেড’ প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ১০ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ৭৬ টাকা নির্ধারণ করেছে।

সারা দেশে বাণিজ্যিক গ্রাহকদের জন্য যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের সরকারি নির্ধারিত দাম ১৫ টাকা ৩৬ পয়সা, সেখানে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম জাতীয় গ্রিডের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। সোমবার (২ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা।

৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র

সংশ্লিষ্ট সূত্র জানায়, আশির দশকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সেন্টমার্টিনের বাসিন্দাদের জন্য জেনারেটরভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল। দ্বীপের পশ্চিম উত্তরপাড়ার বাতিঘরের পাশে প্রায় ৫ একর জমিতে দুটি জেনারেটর নিয়ে স্থাপিত ওই কেন্দ্র থেকে তখন প্রায় ৬০০ গ্রাহককে সন্ধ্যায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হতো। তবে ১৯৯৪ সালের মে মাসের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে কেন্দ্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়; ভেঙে পড়ে দেড় শতাধিক খুঁটি এবং ছিঁড়ে যায় তার। এরপর দীর্ঘ ৩২ বছর কেটে গেলেও সরকারি এই বিদ্যুৎকেন্দ্রটি আর সচল করা হয়নি।

বেসরকারি সৌরবিদ্যুতে পাঁচ গুণ বেশি খরচ

সরকারি উদ্যোগে কোনো অগ্রগতি না হওয়ায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি প্রতিষ্ঠান ‘ব্লু মেরিন এনার্জি লিমিটেড’ দ্বীপের কোনারপাড়া এলাকায় প্রায় ২ একর জমিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত ৯১৫টি সৌর প্যানেলের এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে ১৪০টি হোটেল, ২০টি রেস্তোরাঁ, ৬০০টি বাসাবাড়ি ও ১৫৭টি দোকানপাটসহ প্রায় ১ হাজার গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

কিন্তু সম্প্রতি পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা বলে জেনারেটর চালানোর বাড়তি খরচের অজুহাতে প্রতি ইউনিটে ১০ টাকা দাম বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিটের দাম ৫৫ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৬৬ টাকা থাকলেও, নতুন সিদ্ধান্তে তা যথাক্রমে ৬৫ টাকা ও ৭৬ টাকায় গিয়ে ঠেকেছে।

দফায় দফায় দাম বৃদ্ধি ও রিচার্জে ‘অদৃশ্য’ কর্তন

স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৯ সালে চালুর সময় প্রতি ইউনিট আবাসিকে ৩২ টাকা ও বাণিজ্যিকে ৪২ টাকা ছিল। ২০২২ সালে ৫ টাকা এবং ২০২৩ সালে আরও ১০ টাকা বাড়ানো হয়। স্থানীয় ব্যবসায়ী মৌলভী আবু তাহের বলেন, “বর্তমানে দ্বীপের সোলার বিদ্যুতের জন্য আমাদের ইউনিটপ্রতি ৭৪ থেকে ৮২ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। এই ব্যয় আমাদের পক্ষে বহন করা অসম্ভব। আমরাও দেশের নাগরিক, আমরা সরকারিভাবে বিদ্যুৎ চাই।”

গ্রাহকদের আরও অভিযোগ, ১ হাজার টাকা রিচার্জ করলে কোনো স্পষ্ট হিসাব ছাড়াই ৩৫০ টাকা পর্যন্ত বিভিন্ন খাতে কেটে নেওয়া হচ্ছে। কোন খাতে কত টাকা কাটা হচ্ছে, তার কোনো রসিদ বা হিসাব দেওয়া হয় না।

‘বাড়তি দামের বিদ্যুৎ চাই না, সরকারি সংযোগ দিন’

সেন্টমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলম বলেন, “প্রথম দুই বছর ঠিক থাকলেও, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত দিনে ৩-৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। বাকি সময় বিদ্যুৎ বন্ধ থাকে। আমরা সরকারিভাবে ক্যাবল বা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।”

সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “আমরা সরকারকে জানিয়ে দিয়েছি, এত বাড়তি দামে আমাদের বিদ্যুতের প্রয়োজন নেই। প্রতিষ্ঠান চাইলে তাদের প্ল্যান্ট নিয়ে চলে যেতে পারে। আমরা পিডিবির মাধ্যমে সরকারি বিদ্যুৎ সরবরাহের দাবি করছি।”

কোম্পানির যুক্তি ও প্রশাসনের বক্তব্য

দাম বাড়ানোর বিষয়ে ব্লু মেরিন এনার্জি লিমিটেডের সেন্টমার্টিন কার্যালয়ের প্রকৌশলী মোহাম্মদ শিহাব বলেন, “শুরুর দিকে চাহিদা কম থাকলেও এখন ব্যাটারিচালিত অটোরিকশার কারণে চাহিদা অনেক বেড়েছে। পর্যাপ্ত রোদ না থাকলে বা পর্যটন মৌসুমে বাড়তি চাহিদা মেটাতে আমাদের জেনারেটর চালাতে হয়। তেলের দাম বেড়ে যাওয়ায় প্রতি ইউনিটে ১০ টাকা বাড়াতে হচ্ছে।” প্রতিষ্ঠানের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলামও নিশ্চিত করেছেন যে, ১০ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্তটি চূড়ান্ত।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, “বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে ব্লু মেরিন এনার্জি আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে স্থানীয়দের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে দাম বাড়ানোর কথা ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়