Morning Times
সাম্প্রতিক
সদ্যসীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান সদ্যসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত সদ্যডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ সদ্যইতিহাস গড়ে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি সদ্যনয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি শুরু সদ্যজুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী সদ্যমানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৩ মরদেহ ঘিরে রহস্য সদ্যআর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী সদ্যজামালপুরে ট্রাকচাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত সদ্য‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট সদ্যসীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান সদ্যসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত সদ্যডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ সদ্যইতিহাস গড়ে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি সদ্যনয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি শুরু সদ্যজুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী সদ্যমানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৩ মরদেহ ঘিরে রহস্য সদ্যআর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী সদ্যজামালপুরে ট্রাকচাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত সদ্য‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নিকে নিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি, আটক ১

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নিকে নিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি, আটক ১
ছবি: সংগৃহীত

নরসিংদীতে পরিবারের সদস্যদের ব্যবহার করে পর্নোগ্রাফি ভিডিও তৈরি এবং সেগুলো আন্তর্জাতিক পর্নোসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখানে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নির নগ্ন ভিডিও ধারণ করতেন তিনি। পরে এসব ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি গিয়াস উদ্দিন পরিবার নিয়ে মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশের ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় যাওয়ার পরিকল্পনা করেন। শুক্রবার তাঁরা পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে একটি দল পরিবারটির মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করে। পরে সন্ধ্যায় পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পর্নোগ্রাফি তৈরির অভিযোগে মূল অভিযুক্ত গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়