Morning Times
সাম্প্রতিক
সদ্যসীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান সদ্যসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত সদ্যডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ সদ্যইতিহাস গড়ে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি সদ্যনয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি শুরু সদ্যজুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী সদ্যমানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৩ মরদেহ ঘিরে রহস্য সদ্যআর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী সদ্যজামালপুরে ট্রাকচাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত সদ্য‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট সদ্যসীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান সদ্যসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত সদ্যডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ সদ্যইতিহাস গড়ে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি সদ্যনয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি শুরু সদ্যজুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী সদ্যমানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৩ মরদেহ ঘিরে রহস্য সদ্যআর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী সদ্যজামালপুরে ট্রাকচাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত সদ্য‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট

‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে বিরোধের মধ্যে নিজেদের উদ্যোগে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ পরিষদের মাধ্যমে গণভোটের রায় ও সংবিধান সংস্কার-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশের আইনি দিক বিশ্লেষণ করে বাস্তবায়নের প্রস্তাব তৈরি করতে চায় জোটটি। পাশাপাশি রাজনৈতিক দল, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

বিরোধী দলের প্রস্তাবিত এ কমিটির সদস্যসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ সদস্যের কমিটি গঠনের আলোচনা হয়েছে। এতে জামায়াতে ইসলামী থেকে তিন-চারজন এবং জোটের অন্য শরিক দলগুলো থেকে একজন করে প্রতিনিধি রাখার পরিকল্পনা রয়েছে। সংসদ সদস্যদের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক নেতাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘সংবিধান সংস্কারের ১১ দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ নামে একটা কমিটি এবং এটার কাজ, করণীয় ও সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা ঠিক করতে নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে। দুই-একদিনের মধ্যে লিয়াজোঁ কমিটির বসার কথা। বসে একটা প্রস্তাব তৈরি করে তারা শীর্ষ নেতৃবৃন্দের কাছে দেবে।’

তিনি আরও বলেন, ‘গণভোটের যে রায় এবং প্রেসিডেনশিয়াল অর্ডারসহ যে বিষয়গুলো ছিল, এটার আইনি দিকটা বিশ্লেষণ ও চিন্তাভাবনা করে তাঁরা একটা প্রস্তাবনা করবেন বাস্তবায়নের জন্য। এটা চূড়ান্ত হওয়ার পরে ঘোষণা হবে। এই সপ্তাহের মধ্যেই আমরা আশা করি কমপ্লিট হবে এবং মিডিয়াতে যাবে, ব্রিফিং করা হবে।’

কমিটি গঠনের প্রাথমিক পর্যায়ে সদস্যদের নাম ও কার্যপরিধি নির্ধারণের কাজ চলছে। ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে নীতিগত সিদ্ধান্তের পর প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াজোঁ কমিটিকে। তাদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেবেন জোটের শীর্ষ নেতারা। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ও এর কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা রয়েছে।

১১ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান আজকের পত্রিকাকে বলেন, ‘শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এ রকম একটা কমিটি করব এবং কমিটির কার্যক্রমসহ কী কী প্রোগ্রাম নেওয়া যায়, কী কী করণীয়—এগুলো একটা সুপারিশ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। সেই আলোকে নামের খসড়া, সদস্যসংখ্যা এবং কাদের রাখা যায়, তার একটা তালিকা তৈরি করা হচ্ছে। আমিরে জামায়াতের কাছে পর্যবেক্ষণের জন্য এটি উপস্থাপন করা হবে।’

কমিটির কার্যক্রম শুধু মূল পরিষদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় না ১১ দল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন পেশাজীবীকে নিয়ে একাধিক উপকমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। এসব উপকমিটির মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করে মূল কমিটির কাছে সুপারিশ জমা দেওয়া হবে।

এ ছাড়া জোটের বাইরের রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসতে চায় ১১ দল। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা অন্য দলগুলোকেও আলোচনায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গেও যোগাযোগের পরিকল্পনা রয়েছে। তবে তাঁদের মূল কমিটিতে রাখা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

অন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা তো এটা ১১ দলের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। রাজনৈতিক দলগুলোর একটা অংশ তো সরকারের সঙ্গে আছে, কিছু অংশ আছে মাঝামাঝি। যারা মাঝামাঝি আছে, তাদের সঙ্গেও এ ব্যাপারে কথা হবে। অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও কথা হবে। সরকার যেহেতু বাস্তবায়নের দিকে যাচ্ছেন না, ১৮০ দিন চলে যাচ্ছে, ৯ তারিখ অধিবেশন। তাহলে পরে এর বিকল্পটা কী—সেটা নিয়ে সবার সঙ্গেই আলোচনা করা হবে।’ সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়