তাওহীদ হৃদয়ের ব্যাটে সিলেটে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। জোমেল ওয়ারিক্যানের বলে মিড অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ৩০৪ বলে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করলেন হৃদয়। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরু থেকেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় বাংলাদেশকে। ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নেন হৃদয়। একের পর এক উইকেটের পতন হলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তিনি। সতীর্থদের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি, সামলান ক্যারিবীয় বোলারদের চাপ।
তৃতীয় দিনের সকালে মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিং শুরু করেন হৃদয়। তবে দিনের প্রথম সেশনেই মুশফিক ও লিটন দাসকে ফিরিয়ে বাংলাদেশকে আবারও চাপে ফেলেন জোমেল ওয়ারিক্যান। এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। একের পর এক উইকেট হারালেও হৃদয়ের ব্যাটে রানের গতি থামেনি।
প্রথমে ১০৯ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন তিনি। এরপর ১৭১ বলে পূর্ণ করেন প্রথম সেঞ্চুরি। তবে সেখানেই থামেননি হৃদয়। শামার জোসেফ ও রোস্টন চেইসদের বিপক্ষে কখনো সতর্ক, কখনো আক্রমণাত্মক ব্যাটিং করে এগিয়ে যান। এক ওভারেই চেইসকে দুটি ছক্কা হাঁকান এই ব্যাটসম্যান।
হৃদয়ের সঙ্গে দারুণ সঙ্গ দেন তাইজুল ইসলাম। অষ্টম উইকেটে দুজনের ব্যাটে আসে ১১৭ রান। টেস্টে বাংলাদেশের অষ্টম উইকেটে এটি অন্যতম সেরা জুটিগুলোর একটি। ২২ রান করে তাইজুল স্টাম্পড হলে ভাঙে তাঁদের জুটি। এরপরও দমে যাননি হৃদয়। লেজের ব্যাটসম্যানদের নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন। একপর্যায়ে পাঁজরে বলের আঘাত পেলেও ব্যাটিং চালিয়ে যান তিনি।
দেড়শ রান পূর্ণ করার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন হৃদয়। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডও ছাড়িয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩০৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে দেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েন এই ব্যাটসম্যান। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের, ২১৯ রান।
ইতিহাস গড়ে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি
তাওহীদ হৃদয়ের ব্যাটে সিলেটে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। জোমেল ওয়ারিক্যানের
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান