জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ও অটোরিকশার চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোর্শেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইক্রামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা রিফা।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী মোর্শেদ আলম ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরে ট্রাকচাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা রয়েছে। এ ঘটনায়
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান