চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গুলি ছুড়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিতে আহত অবস্থায় তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর তিনি জীবিত আছেন, নাকি মারা গেছেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বিপরীতে ভারতের পুটিখালী এলাকায় এ ঘটনা ঘটে। মনিরুল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় স্বর্ণ পাচারের উদ্দেশ্যে মনিরুলসহ সাতজন সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়েন। এতে মনিরুলের পায়ে গুলি লাগে। তাঁর পিঠের বিভিন্ন স্থানেও রাবার বুলেটের আঘাত লাগে।
একপর্যায়ে আহত হয়ে মাটিতে পড়ে যান মনিরুল। এ সময় তাঁর সঙ্গে থাকা বাকি ছয়জন পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের ভেতরে নিয়ে যান।
মনিরুলের সঙ্গে থাকা অন্য ছয়জন হলেন কামাল উদ্দিনের ছেলে রাশেদ (৩২), তৈয়ব আলীর ছেলে আনিছ (৩৫), বগের ছেলে সোহান (২৫), কিনার উদ্দিনের ছেলে শাওন (২৬), মৃত বদরুদ্দিনের ছেলে মিন্টু (৩৮) এবং মতেহার হোসেনের ছেলে মশিয়ার (৪০)।
হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, শুক্রবার সন্ধ্যার পরপরই সীমান্তের কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তিনি জানতে পারেন, বিএসএফ মনিরুলকে আহত অবস্থায় ধরে নিয়ে গেছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
৫৮ বিজিবির টু-আই-সি মেজর তাহসিন জানান, হরিহরনগর সীমান্তে গুলি চালানোর পর বিএসএফ একজনকে ধরে নিয়ে গেছে বলে তাঁরা খবর পেয়েছেন। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সীমান্তে গুলি চালানোর ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গুলি ছুড়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিতে আহত অবস্থায় তাঁকে ধর
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান