Morning Times
সাম্প্রতিক
সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন হেগসেথ? সদ্যশিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ সদস্য আহত সদ্যইতিহাস গড়ে নিউইয়র্কে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী সিনেটর আবের কাওয়াস সদ্যশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্যনাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্যহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন সদ্যচিকিৎসক না দালাল, চেনা মুশকিল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন হেগসেথ? সদ্যশিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ সদস্য আহত সদ্যইতিহাস গড়ে নিউইয়র্কে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী সিনেটর আবের কাওয়াস
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

ইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন হেগসেথ?

ইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন হেগসেথ?
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের দায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর আলোচনা জোরালো হয়ে উঠেছে। ইরান যুদ্ধ পরিচালনা, যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং সামরিক নেতৃত্বে পরিবর্তন আনার ঘটনায় নিজ দলের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। এমনকি তাঁকে ‘যুদ্ধ চ্যাম্পিয়ন’ বলেও অভিহিত করেছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধ মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বেই পরিচালিত হয়েছে। তাঁর ভাষায়, ‘পররাষ্ট্রনীতিসংক্রান্ত একটি বিষয় সমাধানে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কারণে যুদ্ধটি মূলত যুদ্ধ মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন অভিযানে পরিণত হয়েছে।’

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক রিপাবলিকান নেতা সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট যদি সত্যিই এই যুদ্ধের জন্য কাউকে দায়ী করতে চান, তাহলে সেই ব্যক্তি হবেন পিট হেগসেথ। তিনি বলেন, ‘শুরু থেকেই যুদ্ধের সময়সীমা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পিট হয় অসত্য তথ্য দিয়েছেন, নয়তো ভুল বলেছেন। এর কোনোটিই গ্রহণযোগ্য নয়।’

ভোটারদের পাশাপাশি ট্রাম্পও ইরান যুদ্ধকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। গতকাল বুধবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রকাশ্যে ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এই যুদ্ধের কারণেই রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে।

এদিকে কেনটাকির রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ইতিমধ্যে আটটি অভিযোগ উত্থাপন করেছেন। শিগগিরই প্রতিনিধি পরিষদে তাঁর অভিশংসন নিয়ে ভোটাভুটির উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে ম্যাসির।

তবে হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন ট্রাম্প। বুধবার সাংবাদিকেরা হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমার মনে হয়, তিনি খুব ভালো কাজ করছেন।’ একই দিন ইউএসএ টুডেকে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলি উইলসন বলেন, ‘পুরো প্রতিরক্ষা বিভাগ মন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রতি ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের সামরিক সদস্য এবং আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভাগ কাজ চালিয়ে যাবে।’

ইরান যুদ্ধের পক্ষে হেগসেথের ভূমিকার কথাও প্রকাশ্যে তুলে ধরেছেন ট্রাম্প। গত ২৩ মার্চ তিনি বলেন, ‘পিট, আমার মনে হয়, আপনিই প্রথম এ বিষয়ে কথা বলেছিলেন। আপনি বলেছিলেন, আমাদের এটা করা উচিত, কারণ তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না।’

মার্কিন রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিতর্কিত ব্যক্তিত্ব হেগসেথ। নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও তাঁর বিরোধী ও সমালোচকের সংখ্যা বাড়ছে। রিপাবলিকান সিনেটর থম টিলিস মঙ্গলবার রাতে সিবিএস নিউজকে বলেন, হেগসেথকে সামনে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে। আইনপ্রণেতাদের সঙ্গে তাঁর টানাপোড়েনের সম্পর্ক ট্রাম্প প্রশাসনের ১ লাখ ৫০ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা ব্যয় প্যাকেজ কংগ্রেসে পাস করানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের সময় টিলিস বলেন, ‘নির্বাচনের পর আমাদের বিবেচনা করতে হবে, প্রতিরক্ষা খাতের প্রয়োজনীয়তা কংগ্রেসের সামনে তুলে ধরার জন্য হেগসেথই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। বিশেষ করে, চলতি কংগ্রেসের মেয়াদ শেষ হওয়ার আগে তিনি যদি কোনো উদ্যোগ পাস করাতে চান, তাহলে হাতে সময় রয়েছে মাত্র ৬০ দিন।’

অন্যদিকে ডেমোক্র্যাটরা হেগসেথের দায়িত্ব পালন এবং পেন্টাগন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। ডেমোক্র্যাট নেতাদের সহযোগীরা জানিয়েছেন, সম্ভাব্য তদন্তে ইরান যুদ্ধ পরিচালনার পাশাপাশি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অপসারণের বিষয়টিও খতিয়ে দেখা হতে পারে। অপসারিত কর্মকর্তাদের মধ্যে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানও রয়েছেন।

এ ছাড়া ইউক্রেন বিষয়ে হেগসেথের নীতি এবং লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে বিভিন্ন নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিষয়েও তদন্ত হতে পারে। কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতার অভিযোগ, এসব হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

আগামী বছর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করছেন ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথ। তিনি প্রতিরক্ষা বিভাগের কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারির প্রতিশ্রুতি দিয়েছেন। ইরান যুদ্ধ পরিচালনা থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর ‘অরাজনৈতিক ভিত্তির ক্ষয়’ পর্যন্ত বিভিন্ন বিষয় তদন্তের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

স্মিথের এই অবস্থানের ফলে হেগসেথের দায়িত্ব পালন, সামরিক নেতৃত্বে পরিবর্তন এবং পেন্টাগনের সামগ্রিক কর্মকাণ্ড আগামী বছর ডেমোক্র্যাটদের কঠোর কংগ্রেসীয় তদারকির মুখে পড়তে পারে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়