গাজীপুর, মিরপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, প্রকৃত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন অব্যাহত থাকলে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তা থামানোর দায়িত্ব সরকারের।
বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি অভিযোগ করেন, গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অর্থায়নে তাঁর অনুসারীরা শ্রমিক সেজে তাণ্ডব চালাচ্ছেন। অন্যদিকে মিরপুর, আশুলিয়া ও সাভার এলাকায় আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।
রাশেদ খাঁন জানান, বুধবার সরকারের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন। এ বিষয়ে মালিক ও শ্রমিক নেতারা একমত হয়েছেন বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চলতে থাকলে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় তা বন্ধ করা সরকারের দায়িত্ব।
রাশেদ খাঁন তাঁর পোস্টে লেখেন, গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা সরকারের অন্যতম দায়িত্ব।
পোস্টের শেষাংশে তিনি বলেন, প্রকৃত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও শ্রমিক আন্দোলনের নামে ফ্যাসিস্টদের যেকোনো ষড়যন্ত্র ও আস্ফালন মোকাবিলা এবং দমন করতে বিএনপি সরকার বদ্ধপরিকর।
শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র, কঠোর হুঁশিয়ারি রাশেদ খাঁনের
গাজীপুর, মিরপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল
৩ভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৪‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৫প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল