দেশে চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) রাতে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই আমন্ত্রণপত্রে বলা হয়, দেশে চলমান শ্রমিক আন্দোলন বিষয়ে দলটির অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদটি যথাযথভাবে কভার ও প্রচারের জন্য প্রতিটি গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটোসাংবাদিক বা ক্যামেরাপারসন পাঠানোর জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সরকারকে বেকায়দায় ফেলতে দীর্ঘ হচ্ছে শ্রমিক আন্দোলন শিল্পাঞ্চলে সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে নিরাপত্তা জোরদা