সিলেটে সিরিজ বাঁচানোর দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক রোস্টন চেজ। ফলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল আগে বোলিং করবে।
একাদশে জোড়া পরিবর্তনমিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুমিনুল হক। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার জায়গায় কনকাশন বদলি হিসেবে ব্যাট করেছিলেন জাকের আলি অনিক। নিয়ম অনুযায়ী কনকাশন বদলি হওয়ার পরবর্তী সাত দিন ম্যাচ থাকলেও খেলার সুযোগ নেই মুমিনুলের। ফলে তার বদলে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরেছেন চোটের কারণে মিরপুরে ডাগআউটে কাটানো অভিজ্ঞ তারকা ব্যাটার মুশফিকুর রহিম।
এছাড়া বোলিং লাইনআপেও একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তবে সিলেট টেস্টেও তিন স্পিনার ও দুই পেসারের পুরনো কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
সরকারকে বেকায়দায় ফেলতে দীর্ঘ হচ্ছে শ্রমিক আন্দোলন শিল্পাঞ্চলে সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে নিরাপত্তা জোরদা