Morning Times
সাম্প্রতিক
সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যকপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্যরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যকপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্যরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

হাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

হাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বক্তব্য ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে এসব নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান তিনি।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়