সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছেন বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোববার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনকালে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তের নিরাপত্তাব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র করা হবে। তিনি নিজে সর্বশেষ ভাসমান আউটপোস্ট পরিদর্শন করেছেন এবং দূরবিন দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করেছেন। তাঁর দাবি, বাংলাদেশের দিকে কিছুই দেখা যায়নি। তবে বাংলাদেশিরা ওৎ পেতে রয়েছেন। বিএসএফ সদস্যদের সামান্য অসতর্কতার সুযোগ পেলেই তাঁরা সীমান্ত পার হওয়ার চেষ্টা করবেন।
বিএসএফ ও পুলিশের যৌথ তৎপরতার কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘বিএসএফ এবং পুলিশ একসঙ্গে মিলে ইতিমধ্যেই কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের চিন্তার কিছু নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেব না; সবাইকে খুঁজে বের করব। সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব—আমার কাছে সঠিক পরিসংখ্যান রয়েছে।’
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তাব্যবস্থা পুরোপুরি নিশ্ছিদ্র করা হবে।
শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
তিনি আরও বলেন, ‘তাদের সমালোচনা করা বা নীতিগত বিষয়ে প্রশ্ন তোলা এক জিনিস, কিন্তু সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের নেওয়া উচিত।’
২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকা এবং ত্রিপুরায় বিজেপির সরকার থাকার পরও অনুপ্রবেশের ঘটনা ঘটছে উল্লেখ করে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ‘ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও কীভাবে সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? তবে এটি কার ব্যর্থতা? কেবল পশ্চিমবঙ্গকে দোষ দেওয়া কি ন্যায্য? ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান তুলে ধরে কুণাল ঘোষ বলেন, মমতা সব সময় বিএসএফ সদস্যদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। তাঁর ভাষায়, ‘সর্বোপরি, তারা আমাদেরই ছেলে।’
এর আগে হিঙ্গলগঞ্জ কলেজের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান শুভেন্দু অধিকারী। পরে ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটে ভ্রমণ করেন তিনি। এরপর হিঙ্গলগঞ্জ থানার কালীপূজার উদ্বোধন শেষে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।
সূত্র: এনডিটিভি
সীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী
সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছেন বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোববার (৮ নভেম্বর) ভারতীয় সংব
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স