Morning Times
সাম্প্রতিক
সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

পানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫

পানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত  গাজা, নিহত ৫
ছবি: সংগৃহীত

শীতের শুরুতেই ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা। বৃষ্টির কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রে তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী। গত শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে গতকাল রোববার জানিয়েছে গাজার উদ্ধারকারী সংস্থা।

লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল আরব আল-জাদিদ বা দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের দক্ষিণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রে তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে পাঁচজনের মৃত্যু হয়।

মাহমুদ বাসাল বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুর্ঘটনাস্থলে কয়েক ডজন পুরুষকে উদ্ধারকাজ চালাতে দেখা গেছে। তাঁদের কয়েকজন বড় একটি পাথরের স্ল্যাব সরানোর চেষ্টা করছিলেন। অন্যরা বেলচা দিয়ে স্ল্যাবটির নিচের মাটি খুঁড়ছিলেন।

এদিকে বৃষ্টির সময় বালুর স্তূপ ও উঁচু মাটির ঢিবির আশপাশে তাঁবু স্থাপন কিংবা অবস্থান না করতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সতর্ক করেছে গাজার সিভিল ডিফেন্স। সংস্থাটির ভাষ্য, এসব স্থানে অবস্থান মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।

এর আগে গত শনিবারের ভারী বৃষ্টিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু পানিতে তলিয়ে যায়। এতে বহু মানুষ নতুন করে আশ্রয়হীন হয়ে পড়েন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

গাজার সরকারি জনসংযোগ কার্যালয় এক বিবৃতিতে জানায়, বৃষ্টির প্রথম দিনেই বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে যায়। এ ছাড়া গাজার বিভিন্ন এলাকায় ফাটল ধরা কয়েক ডজন দেয়াল ও ছাদ ধসে পড়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার ভোর থেকে গাজা সিটির কয়েকটি অংশ এবং ভূখণ্ডটির মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে শরণার্থীশিবিরগুলো প্লাবিত হতে শুরু করে। পরিস্থিতির অবনতি হওয়ায় শত শত বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয়শিবির ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে টানা দুই বছর ধরে চলা যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এক হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

দীর্ঘ এই যুদ্ধে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূখণ্ডটির অধিকাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের অনেকেই এখনো তাঁবু ও অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়