Morning Times
সাম্প্রতিক
সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার সদ্যপ্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব সদ্যজনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি সদ্যজিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর সদ্যশেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্যমুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিতে সভা-সেমিনার, বিক্ষোভ ও লংমার্চের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গত কয়েক মাসে ধারাবাহিক কর্মসূচি পালন করেও সরকারের কাছ থেকে দাবিগুলো পূরণে দৃশ্যমান উদ্যোগ না আসায় আন্দোলনের কৌশল পরিবর্তনের পরিকল্পনা করছে জোটটি। এবার নিজেদের রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে জুলাই সনদে স্বাক্ষরকারী দল, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় তারা। এ লক্ষ্যে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ নামে একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতিও চলছে।

১১ দলীয় জোটের দায়িত্বশীল নেতাদের মতে, সরকারের ওপর চাপ বাড়াতে বৃহত্তর রাজনৈতিক ও নাগরিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এমন আন্দোলন গড়ে তুলতে পারলে সরকারের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে। একই সঙ্গে বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করে সংস্কারের পক্ষে জনমত তৈরির সুযোগ তৈরি হবে।

জোটের একাধিক সূত্র জানিয়েছে, সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বৃহত্তর রাজনৈতিক ও নাগরিক পরিসরে জনমত গড়ে তুলতে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ নামে বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ জনকে নিয়ে কমিটি গঠনের আলোচনা চলছে। এতে জামায়াতে ইসলামী থেকে তিন-চারজন এবং জোটের অন্য শরিক দলগুলোর প্রত্যেকটি থেকে একজন করে প্রতিনিধি রাখার পরিকল্পনা রয়েছে। সংসদ সদস্যদের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক নেতাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ গঠন এবং এর করণীয় ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি নির্ধারণে ১১ দলের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে একটি প্রস্তাব তৈরি করে শীর্ষ নেতাদের কাছে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ‘১১ দলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর একটি অংশ সরকারের সঙ্গে আছে, কিছু দল আছে মাঝামাঝি অবস্থানে। যারা মাঝামাঝি আছে, তাদের সঙ্গেও এ ব্যাপারে কথা হবে। অন্যান্য অংশীজনের সঙ্গেও আলোচনা হবে। সরকার যেহেতু বাস্তবায়নের দিকে যাচ্ছে না, ১৮০ দিন চলে যাচ্ছে, ৯ তারিখ অধিবেশন। তাহলে এর বিকল্প কী হতে পারে, সেটা নিয়ে সবার সঙ্গেই আলোচনা করা হবে।’

জোটের দায়িত্বশীল নেতারা জানান, বিশেষ কমিটি গঠনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে সদস্যদের নাম ও কার্যপরিধি নির্ধারণের কাজ চলছে। শীর্ষ নেতাদের বৈঠকে নীতিগত সিদ্ধান্তের পর লিয়াজোঁ কমিটিকে প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। লিয়াজোঁ কমিটির প্রস্তাব পর্যালোচনা করে শীর্ষ নেতারা চূড়ান্ত অনুমোদন দেবেন। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ও কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। এ জন্য রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে।

১১ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এ রকম একটা কমিটি করব। কমিটির কার্যক্রমসহ কী কী কর্মসূচি নেওয়া যায়, কী কী করণীয়—এসব বিষয়ে সুপারিশ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। সেই আলোকে নামের খসড়া, সদস্যসংখ্যা এবং কাদের রাখা যায়, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। জামায়াতের আমিরের কাছে পর্যবেক্ষণের জন্য এটি উপস্থাপন করা হবে।’

কমিটির কার্যক্রম শুধু মূল পরিষদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় না ১১ দলীয় জোট। জোটের সূত্রগুলো জানায়, বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের নিয়ে একাধিক উপকমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। এসব উপকমিটি সংবিধান সংস্কারের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশ সংগ্রহ করে মূল পরিষদের কাছে উপস্থাপন করবে।

এ ছাড়া জুলাই সনদে স্বাক্ষরকারী ১১ দলীয় ঐক্যের বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দল ও নেতাদেরও এ উদ্যোগে যুক্ত করতে চায় জোটটি। তবে তাঁদের মূল কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে, নাকি আলোচনার অংশীজন হিসেবে সম্পৃক্ত করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার। এ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়নে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাইবে দলটি।

জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘আমরা তো চাই এই অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কী করছে, এটা নিয়ে আপডেট দিক। কিন্তু সে রকম কিছু মনে হয় তাদের অ্যাজেন্ডাতে নাই। যতটুকু শুনছি, নিয়ম রক্ষার একটা অধিবেশন হবে।’

সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই সংস্কারের দায়িত্ব যথাযথভাবে পালন না করে সংবিধান সংশোধনের নামে ভিন্ন পথে যাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নসহ সব বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধান চায় সরকার। বিরোধী দলকে সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গতকাল চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ঐকমত্যের ভিত্তিতে এই দেশের সকল সমস্যার সমাধান করতে চাই এবং সকল সমস্যা পার্লামেন্টে নিয়ে আসছি সমাধান করার জন্য।’জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিতে সভা-সেমিনার, বিক্ষোভ ও লংমার্চের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গত কয়েক মাসে ধারাবাহিক কর্মসূচি পালন করেও সরকারের কাছ থেকে দাবিগুলো পূরণে দৃশ্যমান উদ্যোগ না আসায় আন্দোলনের কৌশল পরিবর্তনের পরিকল্পনা করছে জোটটি। এবার নিজেদের রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে জুলাই সনদে স্বাক্ষরকারী দল, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় তারা। এ লক্ষ্যে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ নামে একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতিও চলছে।

অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নসহ সব বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধান চায় সরকার। বিরোধী দলকে সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গতকাল চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ঐকমত্যের ভিত্তিতে এই দেশের সকল সমস্যার সমাধান করতে চাই এবং সকল সমস্যা পার্লামেন্টে নিয়ে আসছি সমাধান করার জন্য।’​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়