Morning Times
সাম্প্রতিক
সদ্যপাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন সদ্যশেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায় সদ্যপলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্যপাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ সদ্যজুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যচীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪ সদ্যইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট সদ্যপাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন সদ্যশেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায় সদ্যপলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্যপাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ সদ্যজুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যচীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪ সদ্যইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি। তাঁর পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান আবেদন করেছে বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

তিনি জানান, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স একটি আবেদন জমা দিয়েছে। তবে আবেদনটি যে শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে, তার কোনো প্রমাণ নেই। এ ছাড়া আবেদনটিতে ত্রুটি রয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন জমা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২৪ সালের আগস্টে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে তিনি ভারতে চলে যান। বর্তমানে বাংলাদেশে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ নতুন রাজনৈতিক ও আইনি জটিলতা তৈরি করতে পারে।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে তাঁর। আওয়ামী লীগের নেতারা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়