Morning Times
সাম্প্রতিক
সদ্যশেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায় সদ্যপলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যকপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্যব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক সদ্যঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীও পেলেন সারের ডিলারশিপ সদ্যশেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায় সদ্যপলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যসংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল সদ্যপানিতে ডুবে শীতে কাঁপছে যুদ্ধবিধ্বস্ত গাজা, নিহত ৫ সদ্যসীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী সদ্যকপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্যব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক সদ্যঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীও পেলেন সারের ডিলারশিপ
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, ‘হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’

তিনি আরও বলেন, হত্যাকারীকে পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। বন্দিবিনিময় চুক্তির আওতায় পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। শুধু অর্থের বিনিময়ে কোনো লবিস্ট তাঁর পক্ষে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশ।

এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন।

এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছে রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এ ধরনের বিষয়ে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনটিকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়ে শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই বছরেরও বেশি সময় আগে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ শাসনের অবসান ঘটে। আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে। কারণ, বাংলাদেশে বর্তমানে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। তাঁর সহযোগীরা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

চিঠিতে বলা হয়, ‘আমাদের মক্কেলের বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’

পাশাপাশি আবেদন দুটি দ্রুত নিষ্পত্তিরও অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন। অন্যদিকে, অনেকে ভারতে কিংবা বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারতের রাজধানী নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়