Morning Times
সাম্প্রতিক
সদ্যপাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন সদ্যশেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায় সদ্যপলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্যপাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ সদ্যজুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যচীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪ সদ্যইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট সদ্যপাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন সদ্যশেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায় সদ্যপলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্যপাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ সদ্যজুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার সদ্যহাসিনা আর দেশে ফিরবেন না, পাসপোর্ট আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর সদ্যনতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার চিঠি: রয়টার্স সদ্যচীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪ সদ্যইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট
ছবি: সংগৃহীত

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক জেনারেল গাদি আইজেনকোট। বিভক্ত বিরোধী দলগুলোকে একত্র করে জোট গঠনের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শিবির থেকেও মিত্রদের নিজের পক্ষে টানতে হবে তাঁকে।

নেতানিয়াহু ইসরায়েলের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একজন নেতা। রাজনৈতিক কৌশল নির্ধারণেও তিনি বেশ দক্ষ বলে পরিচিত। ফলে তাঁকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টা সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ৬৭ সদস্যের সমর্থন পাওয়ার পর রোববার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ পরবর্তী সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটের হাতে তুলে দেন। অন্যদিকে, নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন ৪৬ জন পার্লামেন্ট সদস্য।

তবে সমর্থনের সংখ্যায় এগিয়ে থাকলেও কার্যকর জোট সরকার গঠনের পথ আইজেনকোটের জন্য বেশ কঠিন। কারণ, তাঁর প্রতি সমর্থন জানানো সদস্যদের বড় একটি অংশ ইসরায়েলি আরব ও অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর।

রোববার প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট বলেন, ‘আমরা এখন এক জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, যা ইসরায়েলের জন্য এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই।’

দেশটির চলমান যুদ্ধ পরিস্থিতি ও আসন্ন কূটনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে। আর এ জন্য প্রয়োজন সৃজনশীল ও প্রথাবহির্ভূত রাজনৈতিক পদক্ষেপ।’

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আইজেনকোটের প্রচেষ্টাকে হাঙ্গেরিতে ভিক্টর অরবানকে পরাজিত করার ক্ষেত্রে পিটার মাগয়ারের ঐতিহাসিক সাফল্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। নেতানিয়াহু ও অরবান—দুজনই ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার সময়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ ছাড়া ক্ষমতা সুসংহত করতে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব এবং মুক্ত গণমাধ্যমকে দুর্বল করার চেষ্টার অভিযোগেও তাঁরা সমালোচিত হয়েছেন।

তবে হাঙ্গেরি ও ইসরায়েলের রাজনৈতিক বাস্তবতা এক নয়। হাঙ্গেরিতে পিটার মাগয়ারের তিসা পার্টি পার্লামেন্টে সরাসরি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। ফলে তাঁকে জোট গঠনের জন্য দরকষাকষি করতে হয়নি। কয়েক সপ্তাহের মধ্যেই সরকার গঠন করতে সক্ষম হন তিনি।

অন্যদিকে, ইসরায়েলে ২৭ অক্টোবরের নির্বাচনের পর আইজেনকোট কিংবা নেতানিয়াহু—কেউই স্থিতিশীল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেননি। ইসরায়েলের বিভক্ত রাজনৈতিক পরিস্থিতিতে জোট গঠনের আলোচনায় পূর্ব অভিজ্ঞতা না থাকা আইজেনকোটকে বিরোধী শিবিরের ৪৮টি আসন বাড়িয়ে নেতানিয়াহুর ৫৩ আসনের ব্লককে ছাড়িয়ে যেতে হবে।

এ জন্য অতি-অর্থোডক্স ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের যেকোনো একটি কিংবা উভয় দলকে জোটে টানার চেষ্টা করতে হবে তাঁকে।

কিন্তু অতি-অর্থোডক্স পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার ঘোর বিরোধী এই দলগুলো। অথচ আইজেনকোটের শিবির এ নীতি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে তাদের সঙ্গে সমঝোতা করা কঠিন হতে পারে।

বিকল্প হিসেবে ইসরায়েলি আরব দলগুলোর সমর্থন নেওয়ার সুযোগ রয়েছে আইজেনকোটের সামনে। তবে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনার প্রশ্নে এসব দলের অবস্থান অধিকাংশ ইহুদি দলের মধ্যে তীব্র বিরোধিতার জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি এএফপিকে বলেন, আইজেনকোট আন্তরিকভাবেই বিশ্বাস করেন, নেতানিয়াহুর সরকারকে সরিয়ে দেওয়া এখন জরুরি। তিনি বিরোধী শিবিরের ৪৮ সদস্যকে নিয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন করতে চান। এ ক্ষেত্রে ইসরায়েলি আরব দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে।

এদিকে বিরোধী দলীয় নেতা আইজেনকোটের হাতে সরকার গঠনের জন্য চার সপ্তাহ সময় রয়েছে। প্রয়োজনে এ সময় আরও দুই সপ্তাহ বাড়ানো যেতে পারে। প্রাথমিকভাবে সংখ্যালঘু সরকার গঠন করতে পারলে পরবর্তী সময়ে অতি-অর্থোডক্স দলগুলোকে যুক্ত করে জোটের পরিসর বাড়ানোর চেষ্টা করতে পারেন তিনি। তবে এ নিয়েও জটিল রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে।

আইজেনকোটের পরিকল্পনায় নিজের জোটের ভেতর থেকেও বাধা আসছে। ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদোর লিবারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার গঠনে আরব দলগুলোর ওপর নির্ভর করা তাঁর পক্ষে গ্রহণযোগ্য নয়। এমনকি সাময়িক সময়ের জন্যও তিনি এ ধরনের সমর্থন মেনে নিতে রাজি নন।

সম্প্রতি আইজেনকোট নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।

এমন অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শনিবার ভিডিওবার্তা দিয়েছেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ‘আগামী সপ্তাহেই এমন কিছু মানুষ সরকার গঠনের শপথ নেওয়ার পরিকল্পনা করছে, যারা সন্ত্রাসবাদের সমর্থকদের—অর্থাৎ ইসরায়েলি আরব দলগুলোর—সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায়।’

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়