চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় প্রদেশটির রাজধানী তাইইউয়ানে এ দুর্ঘটনা ঘটে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ইংজে জেলা সরকারের তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৫টার দিকে হাওশেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগে। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার রাতেই ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছিল। সোমবার সকাল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায় বলে সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আহত ব্যক্তিদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনার পরবর্তী কার্যক্রমও অব্যাহত রয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
সম্পত্তি কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম লিয়ানজিয়ার তথ্য অনুযায়ী, ভবনটি আবাসিক ও বাণিজ্যিক—উভয় ধরনের ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছিল। তাইইউয়ানের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটির আশপাশে রয়েছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র ও পর্যটনস্থল।
চীনে নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা আগেও ঘটেছে। গত বছরের নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় প্রাণ হারান ১৬৮ জন।
এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আরও ১২ জনের মৃত্যু হয়।
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় প্রদেশটির রাজধানী তাইইউয়ানে এ দুর্ঘটনা ঘটে। সোমবার স্থানীয় ক
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন