সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা রয়েছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত আসামিদের প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ অপরাধী নন। তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডিত। ১০০ বা ৫০০টি হত্যাকাণ্ডের ঘটনা এক বিষয়, আর মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। বাংলাদেশের সংবিধানেও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকার অতীতেও এ ক্ষেত্রে আইনি জটিলতার কথা জানিয়েছে। তবে শেখ হাসিনা নিজেই বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন। তাই আইনি জটিলতা কিংবা আদালতের দীর্ঘসূত্রতার প্রশ্ন আসে না। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে তাঁকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটি আইনজীবী প্রতিষ্ঠান ভারতের দিল্লিতে চিঠি পাঠালেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। ফলে এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ বিচারিক প্রক্রিয়ার নিয়মিত অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।
উপদেষ্টা জানান, দণ্ডিত একজন ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রচলিত নিয়ম ও আইনি প্রক্রিয়া অনুসরণ করাই সরকারের প্রধান লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত পন্থায় নয়, বরং আইন মেনেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা রয়েছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত আসামিদে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী