বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। এবারের তালিকার শীর্ষ তিনটি অবস্থান ভাগ করে নিয়েছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা। এ ছাড়া গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ‘ম্যান অব দ্য ইয়ার’ এবং ইরানের মিনাব শহরের স্কুলশিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়েছে। মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ নভেম্বর) ইসলামবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে এবারই প্রথম পাঁচজনকে শীর্ষ তিনটি অবস্থানে রাখা হয়েছে।
তারা হলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ইসলামঅনওয়েবের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের গুরুত্ব বিবেচনায় পাঁচ নেতাকে শীর্ষ অবস্থানে রাখা হয়েছে।
শীর্ষ ১০-এ যারা
শীর্ষ তিনটি অবস্থানের পর তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।
ইসলামি চিন্তাবিদ ও আলেমদের মধ্যে পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি সপ্তম এবং ইয়েমেনের প্রখ্যাত আলেম ও দারুল মুস্তফার প্রতিষ্ঠাতা হাবিব ওমর বিন হাফিজ অষ্টম স্থানে রয়েছেন।
এ ছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৩তম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ১৬তম, নাহদাতুল উলামার চেয়ারম্যান ইয়াহইয়া চোলিল স্তাকুফ ২১তম এবং ইন্দোনেশিয়ার আলেম হাবিব লুতফি বিন ইয়াহইয়া ৩১তম অবস্থানে রয়েছেন।
‘ম্যান অব দ্য ইয়ার’ গাজার চিকিৎসক
এবারের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের শিশু চিকিৎসক ও উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া। মূল তালিকায় তাঁর অবস্থান ৫০তম।
ইসলামঅনওয়েবের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধের মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং রোগীদের পাশে থাকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। হাসপাতালটিতে বারবার হামলা, চিকিৎসাসামগ্রীর সংকট এবং নিজের সন্তানকে হারানোর মতো কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে সামরিক অভিযান চালানোর সময় তাঁকে আটক করে। প্রকাশনার তথ্য অনুযায়ী, তিনি এখনো ইসরায়েলের হেফাজতে রয়েছেন।
অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি।
হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদের স্মরণ এবং ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদেও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি।
তালিকায় ভারতের ২২ মুসলিম ব্যক্তিত্ব
২০২৭ সালের তালিকায় ভারতের ২২ জন মুসলিম ব্যক্তিত্ব স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. বাহাউদ্দিন মুহাম্মদ জামালুদ্দিন নদভী।
ইসলামি শিক্ষা, গবেষণা, লেখালেখি এবং কোরআনের মালয়ালম অনুবাদ ও তাফসিরে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে স্কলারলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় আরও রয়েছেন শেখ আবুবকর আহমদ, সৈয়দ ইব্রাহিমুল খলিল আল-বুখারি, জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানি, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাদ কান্ধলভি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি এবং ডা. জাকির নায়েক।
তাঁদের অন্তর্ভুক্তির মাধ্যমে ইসলামি জ্ঞানচর্চা, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা ও জনপরিসরে ভারতীয় মুসলিমদের ভূমিকা তুলে ধরা হয়েছে।
যেভাবে তৈরি হয় প্রভাবশালীদের তালিকা
‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় প্রভাবশালী বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে, যাঁরা ধর্মীয় জ্ঞানচর্চা, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড, সংস্কৃতি কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম।
প্রকাশনাটির সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী, তালিকা তৈরিতে বিশেষজ্ঞদের মতামত, জনসাধারণের মনোনয়ন এবং সামাজিক বিভিন্ন সূচক বিবেচনা করা হয়। ব্যক্তির এক বছরের অর্জনের চেয়ে সামগ্রিক জীবনের অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে তালিকায় কারও অন্তর্ভুক্তি তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা অনুমোদন হিসেবে বিবেচিত নয়।
প্রকাশনাটিতে বিশ্বের মুসলিম জনসংখ্যা আনুমানিক ২২০ কোটি উল্লেখ করা হয়েছে। এতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে ১৩টি বিভাগে ভাগ করা হয়েছে।
বিভাগগুলোর মধ্যে রয়েছে ইসলামি জ্ঞানচর্চা, রাজনীতি, ধর্মীয় প্রশাসন, দাওয়াত ও আধ্যাত্মিক দিকনির্দেশনা, দাতব্য কার্যক্রম, সামাজিক বিষয়, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং খেলাধুলা।
এ ছাড়া ২০২৭ সালের সংস্করণে গত এক বছরে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলির পর্যালোচনা, গাজা ও পশ্চিম তীর পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন, বিভিন্ন দেশের মূল্যায়ন এবং সমসাময়িক মুসলিম সমাজের চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞদের নিবন্ধ প্রকাশ করা হয়েছে।
তালিকার পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশনাটির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
সূত্র: ইসলামঅনওয়েব ও দ্য মুসলিম ৫০০
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। এবারের তালিকার শীর্ষ তিনটি অবস্থান ভাগ করে নিয়েছেন সৌদি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী