Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী?

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী?
ছবি: বিবিসি বাংলা

ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৩৫টি গ্রামে টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই। গত ৮ জুন পদ্মা নদীর তলদেশে বিদ্যুতের কেবল বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় দেড় হাজার গ্রাহকসহ ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

২০২১ সালে গ্রিড বিদ্যুতের আওতায় আসার পর থেকে গত পাঁচ বছরে চারবার নদীর তলদেশের কেবল বিচ্ছিন্ন হয়েছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে কেবল ছিঁড়ে প্রায় ১৫ মাস বিদ্যুৎহীন থাকতে হয়েছিল ইউনিয়নবাসীকে।

দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় বিরূপ প্রভাব পড়েছে। ফ্রিজ, পানির মোটর ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারছেন না বাসিন্দারা। বিকল্প হিসেবে অনেক বাড়িতে সোলার প্যানেল বসানো হলেও তা দিয়ে প্রয়োজনীয় বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কর্তৃপক্ষের যথেষ্ট উদ্যোগ নেই। অন্যদিকে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দাবি, নদীতে প্রবল স্রোত ও পানির উচ্চতার কারণে কেবল মেরামত করা সম্ভব হয়নি। পরে নতুন কেবল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, নতুন চার কিলোমিটার কেবল সংগ্রহ করা হয়েছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এটি স্থাপনের প্রস্তুতি চলছে। ঠিকাদার নিয়োগসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালুর আশা করছেন তারা।

তবে বারবার কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণ নিয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। তাদের ধারণা, অবৈধ বালু উত্তোলন কিংবা নদীর তলদেশের প্রবল স্রোতে কেবল ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের উপদেষ্টা ড. এম শামসুল আলম দীর্ঘদিন বিদ্যুৎবিহীন রাখার ঘটনাকে চরম গাফিলতি উল্লেখ করে বলেন, দুর্যোগে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে মাসের পর মাস মানুষকে বিদ্যুৎ থেকে বঞ্চিত রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়