সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। তার দাবি, গত সাত দিন ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এসব হুমকিতে ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করা হচ্ছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টের সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো বার্তা রয়েছে বলে দাবি করেন এই সংসদ সদস্য।
পোস্টে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া ও মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, শত শত শহীদের রক্ত ও আহতদের ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদ ও এক দফার ঘোষক নাহিদ ইসলামের মতো ব্যক্তিদের অপমান করা হচ্ছে। যুক্তিতে না পেরে তাদের ‘বেয়াদব’ আখ্যা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদে হান্নান মাসুদকে বারবার ‘বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধনের প্রসঙ্গ তুলে মিতু বলেন, হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা তাদের সঙ্গেই ঘটে। বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে কতটা সাহসের প্রয়োজন, আঁতাত করে চলা ব্যক্তিরা তা বুঝবেন না।
তিনি আরও জানান, এর আগেও হুমকির মুখে পড়েছেন। এসব অভিযোগ প্রকাশ করলেও নুসরাতের ঘটনার মতো গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পোস্টে শহীদ ওসমান হাদির একটি বক্তব্যও স্মরণ করেন মাহমুদা মিতু।
উল্লেখ্য, ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গেও তার নাম জড়িয়েছে।
সালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। তার দাবি, গত সাত দিন ধ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী