ডিসেম্বর মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাই এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো পক্ষের সঙ্গে আপস করবে না জামায়াতে ইসলামী।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত এখনই সরকারকে ফ্যাসিস্ট বলতে চায় না। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যে রয়েছে।
স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ প্রকাশ করা হচ্ছে যে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে এবং তাকে নিরাপত্তা দিতে হবে।
তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই।
সদ্য সংবাদ/ এআর
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী