Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার চার সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁদের পরিবারের অভিযোগ, মাদক সেবনের দৃশ্য ভিডিও করায় স্থানীয় কয়েকজন তাঁদের ঘিরে ধরে হেনস্তা করেন। পরে বিএনপির এক নেতার করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু মামলাটি করেন। দুপুরে চারজনকে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।

গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় একটি ধর্ষণের অভিযোগ স্থানীয়ভাবে অর্থের বিনিময়ে মীমাংসার খবর সংগ্রহ করতে তাঁরা দেওবাড়ী বাজারে যান। সেখানে তাঁরা জানতে পারেন, মীমাংসার অর্থের মধ্যে দুই লাখ টাকা অভিযোগকারী নারীকে দেওয়া হয়েছে এবং ৮০ হাজার টাকা স্থানীয় মাতবরেরা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্বজনেরা জানান, খবর সংগ্রহের সময় স্থানীয় এক ব্যক্তি পাশের একটি বাড়িতে মাদক সেবনের তথ্য দেন। সেখানে গিয়ে চারজনকে গাঁজা সেবন করতে দেখে সাংবাদিকেরা ভিডিও ধারণ করেন। এরপর বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন বলে তাঁদের দাবি।

পরিবারের অভিযোগ, জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে গিয়ে কয়েক শ লোক জড়ো করেন। সেখানে তাঁদের আটকে রেখে হেনস্তার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নেয়। পরে শনিবার সকালে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়।

আদালতে নেওয়ার সময় আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের কাছে দাবি করেন, ভিডিও ধারণের পর মাদকসেবীরা তাঁদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিলেন। এতে রাজি না হওয়ায় লোকজন জড়ো করে তাঁদের ফাঁসানো হয়েছে। এক সহকারীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।

স্থানীয় সাংবাদিক ও স্বজনদের অভিযোগ, যাঁদের মাদক সেবনের ভিডিও ধারণ করা হয়েছিল, মামলায় তাঁদের নাম উল্লেখ করা হয়নি।

মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি বাদী হয়েছেন। তবে মাদক সেবনের অভিযোগে মামলা হয়নি কেন—এ প্রশ্নে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেননি।

সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যাঁর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, তিনি নিজে বাদী হননি কেন—এ বিষয়ে কোনো উত্তর দেননি তিনি।

এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেন, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়