কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে দলটি বারবার নিজেদের রাজনৈতিক চরিত্র তুলে ধরছে।
মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। ধ্বংসাত্মক কর্মকাণ্ডই তাদের রাজনীতির অংশ।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শুধু দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, গেজেট অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ এবং সভা আয়োজনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে কয়েকজন এসে কোথাও স্লোগান দিয়ে চলে যেতে পারে, আবার কোথাও গাড়ি কিংবা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। এসব ঘটনার মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন-সন্ত্রাসের সঙ্গে তারাই জড়িত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও তৎপর রয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনী সন্ত্রাসী সংগঠনটির সদস্যদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দেশের জনগণ এই বিচার দেখতে চায়।
বিজেসির দাবিদাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সংগঠনটির নেতারা বেশ কিছু দাবি এবং নীতিমালা পরিবর্তনের প্রস্তাব তুলে ধরেছেন। টেলিভিশন চ্যানেলগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা, সেগুলোকে আধুনিক করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বিজেসি লিখিতভাবে তাদের দাবিদাওয়া সরকারের কাছে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনার পর সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা সরকারের নেই।
মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্যসচিব ইলিয়াস হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আগুন-সন্ত্রাসই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনৈতিক চরিত্র: তথ্য প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধু
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী