Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

ভিডিও ভাইরাল সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠালো গ্রিস

ভিডিও ভাইরাল সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠালো গ্রিস

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের তল্লাশি কিংবা দেশ থেকে বহিষ্কারের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করেছিলেন ওই তরুণ। তাঁর করা তিনটি আশ্রয়ের আবেদন ধারাবাহিকভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর শেষ পর্যন্ত তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।

প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ওই তরুণসহ মোট ৫১ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। আন্তর্জাতিক আশ্রয় বা অ্যাসাইলামের জন্য তাঁর করা তিনটি আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় গ্রিক প্রশাসন।

তবে প্রোটো থেমার প্রতিবেদনে ওই তরুণের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। একই ফ্লাইটে ফেরত পাঠানো অন্য ৫০ বাংলাদেশিকে কী কারণে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

গ্রিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিবাসন খাতে কাজ করা একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণকে আইনি সহায়তা দিয়েছিল। তাঁর আশ্রয়ের আবেদনগুলো একের পর এক বাতিল হলেও দুটি পৃথক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে গ্রিসে রাখার চেষ্টা করেন সংস্থাটির আইনজীবীরা।

গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের কাছে এ সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে। মন্ত্রণালয়ের মতে, বারবার আবেদন করে দেশে থাকার মেয়াদ বাড়ানোর চেষ্টা করলেও অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে রাষ্ট্র সক্ষম—এ ঘটনা তারই প্রমাণ।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস বলেন, ‘আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে দেশে অবস্থান করতে না দেওয়ার যে নীতি মন্ত্রণালয় গ্রহণ করেছে, এ ঘটনাটি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ।’

ভিডিও ঘিরে বিতর্ক ও মন্ত্রীর পদক্ষেপ

ঘটনার সূত্রপাত গত জুনের শেষ দিকে। নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিওতে ওই তরুণকে দেখা যায়। সেখানে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই তাঁর পরিচিতদের গ্রিসে আসার আহ্বান জানান। তাঁর দাবি ছিল, দেশটিতে কাজের প্রচুর সুযোগ রয়েছে। এমনকি কয়েক দশক অবৈধভাবে অবস্থান করলেও পুলিশ কোনো ধরনের তল্লাশি চালাবে না।

ভিডিওটি নজরে আসার পরই কঠোর অবস্থান নেন অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস। তিনি বলেন, এ ধরনের ভিডিও গ্রিসের অভিবাসন নীতি সম্পর্কে ভুল বার্তা দেয়। পাশাপাশি মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী আনার ক্ষেত্রে এ ধরনের প্রচারণার সুযোগ নিতে পারে।

ভিডিও প্রকাশের পর হেলেনিক পুলিশ ওই তরুণকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে মামলা করে। একই সঙ্গে তাঁর রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি বাতিল করে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেন অভিবাসনমন্ত্রী। ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তাঁর বসবাসের অনুমতি বাতিল করা হয়।

আইনি লড়াইয়ের পরও শেষ রক্ষা হয়নি

এ ঘটনায় সবচেয়ে আলোচিত বিষয় হলো, ওই তরুণের বারবার আশ্রয়ের আবেদন করা। জানা গেছে, তিনি পরপর তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে প্রতিবারই সেগুলো প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ। এরপরও সংশ্লিষ্ট এনজিওর আইনজীবীরা তাঁকে গ্রিসে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যান।

গ্রিস সরকারের মতে, এ ধরনের ধারাবাহিক আবেদন মূলত দেশে অবস্থানের মেয়াদ বাড়ানোর কৌশল। নাফপ্লিওর ঘটনাটি সরকারের কঠোর অভিবাসন নীতির অংশ। দ্রুত আবেদন নিষ্পত্তি, আইনি প্রক্রিয়ার অপব্যবহার রোধ এবং বহিষ্কারের সংখ্যা বাড়ানোই এ নীতির লক্ষ্য।

সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেরত পাঠানোর হার বেড়েছে ২০ শতাংশ। এর মধ্যে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ।

একই সঙ্গে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে নিজেদের আইনি কাঠামো আরও কঠোর করেছে গ্রিস। পাশাপাশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাও জোরদার করছে দেশটি।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়