দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দিতে হবে।
বুধবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারুণ্যের ইশতেহার ২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কায়সার কামাল বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ আমরা চালাব। একটি দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে যারা উপস্থিত আছেন, সবাই হয়তো রাজনীতিতে আসতে পারবেন না। তবে আপনাদের সবাইকে রাজনীতির প্রতি আগ্রহী হতে হবে।’
তিনি বলেন, গত দেড় দশকে বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। ভারত থেকে ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রক্ত এখনো শুকায়নি। ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন না হওয়ায় আমাদের লজ্জিত হওয়া উচিত। চৌদ্দশ মায়ের কান্না এখনো শেষ হয়নি। ঢাকার রাজপথের রক্তও এখনো শুকায়নি।
তরুণদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সমাজকল্যাণ ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন ও রক্ত দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা তাঁদের হাতে যায়নি।
তিনি আরও বলেন, ২০০৮ সালে ফ্যাসিবাদের সহযোগিতায় একটি সরকার ক্ষমতায় এসেছিল। এর মধ্য দিয়ে দেশে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী শাসন চলেছে।
দেশের অর্থবহ পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আগ্রহী হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান কায়সার কামাল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চান না তাঁরা। এ লক্ষ্য অর্জনে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের নেতাদেরও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘আসুন, সবার আগে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি। আমাদের বাংলাদেশ অন্য কেউ গড়ে দেবে না। সব দুঃখ-কষ্ট ভুলে নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য মাহমুদা হাবিবাসহ অনেকে।
ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে তরুণদের ভূমিকা রাখতে হবে: ডেপুটি স্পিকার
দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, গত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী