বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর আওতায় গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা এবং প্রচার-প্রচারণাও রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি দলটির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। গণমাধ্যমের এ বিষয়টি মনে রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। এটি নতুন কিছু নয়। জন্মলগ্ন থেকেই তাদের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে। আবার কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
অগ্নিসন্ত্রাসের মূল হোতা হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করে তিনি বলেন, তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়।
এর আগে মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলের সদস্যরা টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরেন।
জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সরকার দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষ যেন সঠিক তথ্য পায়, সেটিই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা মুদ্রণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো পরিকল্পনা নেই।
প্রতিমন্ত্রী জানান, টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন এবং নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়ে প্রতিনিধিদল বিভিন্ন প্রস্তাব দিয়েছে। এসব দাবি লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। পরে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার।
টেলিভিশন চ্যানেলগুলোর আয়ের উৎস বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন থেকে পাওয়া অর্থের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
মতবিনিময় সভায় প্রতিনিধিদলের সদস্যরা জানান, দেশের টেলিভিশন চ্যানেলগুলোর আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। কিন্তু বিজ্ঞাপনের বর্তমান হার দিয়ে অনেক চ্যানেলের পরিচালন ব্যয় মেটানো এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করা প্রয়োজন।
তাঁরা আরও জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে। কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করেছে। এসব সুপারিশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিনিধিদলের সদস্যরা।
এ সময় বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়। তাঁদের মতে, এ ধরনের কমিশন গঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।
সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁরা বলেন, যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন।
এ ছাড়া বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যাশা জানান প্রতিনিধিদলের সদস্যরা।
গণমাধ্যমে আ.লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী