সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। যশোরের মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে ঢাকা এসবিতে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পিটিসিতে, একই ইউনিটের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএনে এবং রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে কর্মকর্তাদের। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
একযোগে ৭ সহকারী পুলিশ সুপারকে বদলি
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী