Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
বিজিএমইএ লোগো। ছবি: সংগৃহীত

কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চলবে, পাশাপাশি কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলাও অব্যাহত থাকবে—এমন পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তাঁরা। এর মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে শনিবারের জরুরি সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হলেও ওই আলোচনায় অংশ না নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর ভাষায়, মালিকদের রাস্তায় ব্যস্ত রেখে আলোচনার টেবিলে সুস্থির রাখা সম্ভব নয়।

এদিকে বিজিএমইএর অবস্থান প্রসঙ্গে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়নি। সহিংস আন্দোলনের জন্য কাউকে নির্দেশনাও দেওয়া হয়নি। একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মালিকপক্ষ মজুরি বোর্ডের বৈঠক বর্জন করলে ন্যূনতম মজুরি চূড়ান্ত করার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।

বুধবারের বৈঠকে ব্যবসায়ী ও শিল্পনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক ও খন্দকার রফিকুল ইসলাম।

এ ছাড়া বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং আশুলিয়া অঞ্চলের কয়েকটি পোশাক কারখানার মালিক বৈঠকে অংশ নেন।

পোশাকশ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। পরে গত সোমবার (৯ নভেম্বর) বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন।

তবে মজুরি নিয়ে আলোচনা চললেও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কমেনি। বিজিএমইএর সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে শুধু সাভার-আশুলিয়া অঞ্চলের ১৪০টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ছাঁটাই বন্ধের দাবিতে বুধবার সাভার-আশুলিয়ায় দিনভর বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়। সূত্র: ইত্তেফাক

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়