যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর বিকাল পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি।
বাংলাদেশে প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন পিটার হাস। এরপর যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রধান হিসেবে কৌশলগত উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
পিটার হাসের এবারের ঢাকা সফর ব্যবসায়িক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল পরিচালনার সঙ্গে যুক্ত অ্যাকসিলারেট এনার্জি। এর একটি প্রতিষ্ঠানটির নিজস্ব মালিকানাধীন, অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। এ ছাড়া ২০২৬ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটির কাছ থেকে এলএনজি কেনার চুক্তি রয়েছে সরকারের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ। এর আওতায় মার্কিন প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে ১ লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছিলেন পিটার হাস। এ বিষয়ে নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি।
পিটার হাসের বিভিন্ন তৎপরতাকে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রায়ই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কূটনৈতিক হস্তক্ষেপ হিসেবে অভিহিত করত। অন্যদিকে, জামায়াত-বিএনপিসহ বিরোধী দলগুলোর কাছে তিনি ছিলেন বেশ গ্রহণযোগ্য।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস জানিয়েছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। সূত্র: কালবেলা
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন ঢাকায়
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী