চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উৎপাদন কার্যক্রম চালু রাখতে না পেরে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ১৪৭টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
তিনি বলেন, কারখানার ভেতরে কিছু বিপথগামী শ্রমিক বাইরের একটি মহলের উসকানি ও পরিচালনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরা কাজ না করার পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিচ্ছেন এবং ভীতিকর পরিবেশ তৈরি করছেন। এমনকি কারখানা থেকে বেরিয়ে দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে সেখানকার শ্রমিকদেরও বাইরে বের করে আনছেন।
এ পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ৫৫টি কারখানা ইতোমধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে। বাকি ৯২টি কারখানা চালু রাখার চেষ্টা করেও উৎপাদন অব্যাহত রাখতে পারেনি। এসব কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।
বিজিএমইএ সভাপতি আরও জানান, সংগঠন দুটির পাশাপাশি সরকারের অনুরোধে মালিকরা গত ১২ থেকে ১৪ দিন ধরে সর্বোচ্চ চেষ্টা করেও কারখানাগুলো সচল রাখতে পারেননি। শ্রম আইন অনুযায়ী কোনো বাণিজ্য সংগঠন এককভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারে না। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় আগামী ১৫ নভেম্বর থেকে আইনগত অধিকার প্রয়োগ করে কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে মালিকরা জানিয়েছেন।
মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠনের পরও অরাজক পরিস্থিতি তৈরি করে মালিকপক্ষকে চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণার পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে মজুরি বোর্ডে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে বলে সভায় অংশ নেওয়া প্রায় দেড় হাজার সদস্য মত দিয়েছেন। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ অংশ নেবে এবং নিজেদের প্রস্তাব জমা দেবে।
সংকট নিরসনে শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর নয় বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। তার ভাষ্য, মাঠপর্যায়ের নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না।
এ সময় আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি শিল্প রক্ষায় মালিক, শ্রমিক, সরকার ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি
চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উৎপাদন কার্যক্রম চালু রাখতে না পেরে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ১৪৭টি পো
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী