Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১৮ অক্টোবর ২০২৬, ৫:৩৩ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

‘বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপাকে, কাল ইশরাককে বাহবা, আজ প্রধানমন্ত্রীকে’

‘বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপাকে, কাল ইশরাককে বাহবা, আজ প্রধানমন্ত্রীকে’

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে কেন্দ্র করে বিএনপির কর্মী-সমর্থকদের একাংশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ইশরাকের কাজের প্রশংসা করার পর প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিতে হয়েছে বিএনপির অ্যাক্টিভিস্টদের। পরে পদত্যাগের খবরটি ভুয়া জানার পর তাঁদের আবার নতুন করে অবস্থান নিতে হবে।

রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভূয়া।’

তিনি আরও লেখেন, ‘এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।’

ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে কেন্দ্র করে দলের ভেতরে থাকা তাঁর সমালোচকদেরও ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তাঁর পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।’

পোস্টে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করার পরামর্শও দেন হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে ইশরাকের পদত্যাগের খবর ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির পেছনে পার্থের কোনো ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহর এই পোস্টটি এমন এক সময়ে এসেছে, যখন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর নিয়ে আলোচনা চলছে। এর আগে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা পদত্যাগের খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়