Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬, ২:৪৮ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

‘জনগণ আজ অসহায়’, ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ

‘জনগণ আজ অসহায়’, ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ

চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এনসিপির ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

রাজধানীর কারওয়ান বাজারে জনসংযোগ কর্মসূচি শুরুর আগে নাহিদ ইসলাম বলেন, ‘কারওয়ান বাজার এলাকা সবচেয়ে বেশি চাঁদাবাজির শিকার হয়। তাই এখান থেকেই আমরা এই গণসংযোগ কর্মসূচি শুরু করছি। সারা দেশে যে সন্ত্রাস ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে উঠেছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।’

সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতাহীনতা চরম আকার ধারণ করেছে। সাংবাদিকদের ওপর প্রকাশ্যে হামলার উসকানি দেওয়া হচ্ছে। সরকারের সমালোচনা করায় এরই মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও আগের মতোই দমন-পীড়ন চলছে।

দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাজেট অধিবেশনে বিএনপি সরকার পণ্যের দাম না বাড়ানোর কথা বলেছিল। কিন্তু বাস্তবে অকটেন ও ডিজেলের দাম পরপর তিনবার বাড়ানো হয়েছে। জনগণ আজ অসহায়, অথচ সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এ পরিস্থিতির দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং মন্ত্রিপরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি রোধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এ কারণেই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনের পর সাধারণ মানুষ পরিস্থিতির উন্নতির আশা করেছিল। কিন্তু বাজারে সবজি কিনতে গিয়ে মাংসের দাম এবং মুরগি কিনতে গিয়ে গরুর মাংসের দাম দিতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, জ্বালানির দাম বৃদ্ধির রেকর্ড হলেও জনগণের সমস্যা সমাধানে সরকার দায়িত্বশীল আচরণ করছে না।

আসিফ মাহমুদ বলেন, রাজপথ ও সংসদ দুই জায়গাতেই তাঁরা জনগণের দাবি তুলে ধরবেন।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়