Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২১ অক্টোবর ২০২৬, ৭:০৯ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে বিএনপির আঁতাত: জামায়াত সেক্রেটারি

দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে বিএনপির আঁতাত: জামায়াত সেক্রেটারি
ছবি: সংগৃহীত

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অথচ চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছেন প্রধানমন্ত্রী। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা যে আন্দোলন করছেন, সরকারকে আলোচনার মাধ্যমে তাঁদের দাবি মেনে নেওয়া উচিত।

সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা আরও বলেন, ফ্যাসিস্ট আমলে গুম ও খুনের সঙ্গে জড়িত গোয়েন্দা বাহিনীকে দিয়েই বর্তমান সরকার কার্যক্রম চালাচ্ছে। তাঁর দাবি, মাত্র সাত মাসের মধ্যেই সরকার নানা জটিলতায় জড়িয়ে পড়েছে।

বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ৩১ দফার ৯ নম্বর দফার পরিপন্থী অবস্থান নিয়ে সরকার সব ক্ষেত্রেই দলীয়করণ করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়তে রাজনীতিকে জনগণের অধিকার ও কল্যাণের সঙ্গে যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্য নিরসন এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন বাংলাদেশ লেবার পার্টির রাজনীতির প্রধান লক্ষ্য।

লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান এবং এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম মামুন, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী ও মুফতি তরিকুল ইসলাম সাদি।

এ ছাড়া বক্তব্য দেন দলটির সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব ও ফেরদৌস আলম, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, যুবমিশনের আহ্বায়ক সালমান খান বাদশা, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ঢাকা মহানগর লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পাটোয়ারী, গোলাম আজম ও আহসান হাফিজ, যশোর জেলা সদস্যসচিব মো. রাজ্জাকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক, ছাত্রমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন এবং মহানগর সদস্যসচিব মো. সিয়াম মোল্লা প্রমুখ।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়