Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২২ অক্টোবর ২০২৬, ৫:০০ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম

অনেক চিন্তাভাবনা করেই রাজনীতিতে ফিরতে হবে আওয়ামী লীগকে: পার্থ

অনেক চিন্তাভাবনা করেই রাজনীতিতে ফিরতে হবে আওয়ামী লীগকে: পার্থ
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফেরার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফিরে আসা বাস্তবসম্মত বলে মনে করেন না তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পার্থ বলেন, প্রায় আড়াই বছর আগে দলটি দেশ ছেড়ে চলে গেছে। এরপর থেকে তাদের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তবে হাতে গোনা কয়েকজনকে মিছিল করতে দেখা যায়। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে চাইলে অনেক চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লীগকে জুলাইয়ের ঘটনাগুলোর জন্য ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের শাস্তির মুখোমুখি হতে হবে। এরপর দেশের মানুষ তাদের রাজনীতি করার সুযোগ দেবে কি না, তা সময়ই বলে দেবে।

আওয়ামী লীগের গণতন্ত্রবিষয়ক বক্তব্যের সমালোচনা করে পার্থ বলেন, আগে দলটি দাবি করত, দেশে জঙ্গিতে ভরে গেছে। এখন তারা বলছে, দেশে গণতন্ত্র নেই। অথচ আওয়ামী লীগ ১৭ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, নির্বাচিত হওয়ার পর তাঁরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন।

বিএনপি ক্ষমতায় এলে দেশে দুর্গাপূজা হবে না—আওয়ামী লীগের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বাংলাদেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তাঁর মতে, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আবারও নিজের অবস্থান তুলে ধরে পার্থ বলেন, তিনি ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে ২০২৪ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের স্মৃতি এখনো মানুষের মনে রয়েছে। তাই এই মুহূর্তে তাঁর দেশে ফেরার সময় আসেনি বলে মনে করেন তিনি।

এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়