মাদক, নারী ও নানা অপকর্মে জড়িত নেতাদের বিএনপিতে স্থান হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শাসনামলে লক্ষ্মীপুরের রাজনীতিতে অনিয়ম ও অপকর্মের সুযোগ দেওয়া হবে না। যুবদলের নেতৃত্বে ভালো মানুষদের আনা হবে।
তিনি বলেন, ‘যুবদলের নেতাগিরি করবেন, আর কেউ লোহালক্কর নিয়ে হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, সেই দিন শেষ। লক্ষ্মীপুরে লোহালক্করের রাজনীতি চলবে না।’
নেতাকর্মীদের সতর্ক করে এ্যানি আরও বলেন, কেউ অপকর্মে জড়ালে কিংবা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে মিলে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করলে তারেক রহমানের আমলে সেই সুযোগ দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ অন্যরা।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা