ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আজ বিকেলে রাজধানীতে আয়োজিত এক বিশাল শোভাযাত্রায় তিনি নেতৃত্ব দেবেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের মাজারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা।
বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রাএদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আজ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হবে। দলীয় সূত্রে জানা গেছে, এই র্যালিতে হেঁটে অংশ নেবেন এবং নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোভাযাত্রার রুট সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।’
নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহর্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। শোভাযাত্রা সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর বলেন, ‘শোভাযাত্রায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এ কারণে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। রাজধানীতে আজ স্মরণীয় একটি র্যালি অনুষ্ঠিত হবে।’
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, ‘শোভাযাত্রা সফল করতে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে ইতোমধ্যে একাধিক সভা করা হয়েছে। প্রধানমন্ত্রী র্যালিতে অংশ নেবেন, এতে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আনন্দ ও উদ্দীপনা তৈরি হয়েছে।’
সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান