Morning Times
সাম্প্রতিক
সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যবাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধে যেতে বাধ্য করেছে রাশিয়া: জাতিসংঘ সদ্যখুলনায় যুবদল নেতাকে গুলি, প্রতিবাদে দল ছাড়ার ঘোষণা সদ্য‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’, সেই নারী ব্যবসায়ী কারাগারে সদ্যবড় ভাইয়ের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা জালাল মাতুব্বর সদ্যদেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যবাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধে যেতে বাধ্য করেছে রাশিয়া: জাতিসংঘ সদ্যখুলনায় যুবদল নেতাকে গুলি, প্রতিবাদে দল ছাড়ার ঘোষণা সদ্য‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’, সেই নারী ব্যবসায়ী কারাগারে সদ্যবড় ভাইয়ের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা জালাল মাতুব্বর সদ্যদেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৭ অক্টোবর ২০২৬, ৫:২৩ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ৬:২৮ পিএম

দেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, বরং ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার প্রতি প্রতিশোধ নেওয়া হবে ন্যায়বিচারের মাধ্যমে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে বারবার আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়সীমা নিয়ে আলোচনা চলতে থাকলে বিষয়টি ঘিরে দীর্ঘদিন ধরে জল্পনা অব্যাহত থাকবে। উদাহরণ হিসেবে তিনি ডিসেম্বর ও পরবর্তী জুন মাসের কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারার পর নতুন সময়সীমা নিয়ে আলোচনা শুরু হলে একই বিষয় ঘুরেফিরে সামনে আসবে।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উদাহরণ টেনে জাহেদ উর রহমান বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি মন্ত্রিসহ দেশে ছিলেন, কারাগারেও থেকেছেন এবং পাঁচটি আসনে জয়ী হয়েছিলেন। তাঁর দলের ৩৫টি আসন ছিল বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই সফরের সম্ভাব্য সময় নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করাই ভালো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কবে ভারতে যাবেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। সুতরাং বিষয়টি নিয়ে জল্পনা না করাই উচিত।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়