Morning Times
সাম্প্রতিক
সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যবাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধে যেতে বাধ্য করেছে রাশিয়া: জাতিসংঘ সদ্যখুলনায় যুবদল নেতাকে গুলি, প্রতিবাদে দল ছাড়ার ঘোষণা সদ্য‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’, সেই নারী ব্যবসায়ী কারাগারে সদ্যবড় ভাইয়ের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা জালাল মাতুব্বর সদ্যদেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যসাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন সদ্যবাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধে যেতে বাধ্য করেছে রাশিয়া: জাতিসংঘ সদ্যখুলনায় যুবদল নেতাকে গুলি, প্রতিবাদে দল ছাড়ার ঘোষণা সদ্য‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’, সেই নারী ব্যবসায়ী কারাগারে সদ্যবড় ভাইয়ের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা জালাল মাতুব্বর সদ্যদেশে ফিরলে ন্যায়বিচার ফেস করবেন শেখ হাসিনা, মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যজাপানের সঙ্গে গোপন চুক্তিতে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৭ অক্টোবর ২০২৬, ৫:৩২ পিএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ৬:০৮ পিএম

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
ছবি: সংগৃহীত

সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলারের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে রিয়াদ। ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম-এর এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা পুরোপুরি বন্ধ করাই এ প্রস্তাবের মূল উদ্দেশ্য।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের আকস্মিক সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়। আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেয় ইরান। তবে আর্থিক সহায়তার প্রস্তাব এবং এ-সংক্রান্ত আলোচনার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে তেহরানে যাওয়ার সময় সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ১০০ কোটি ডলার ছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং যৌথ প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের তেহরান সফর চলমান সংকটে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ। সংলাপ ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগে সমর্থন জানানোও এ সফরের উদ্দেশ্য।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেন। ইরানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তা মহসেন রেজায়ি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তারা।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়