Morning Times
সাম্প্রতিক
সদ্যলিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি সদ্যদেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে, সন্ত্রাসী-মন্ত্রীর হাতে অস্ত্র : নাহিদ ইসলাম সদ্যসরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার সদ্যনেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে হাত বাড়াল আরব দলগুলো সদ্যবিএনপি নেতা হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্যগ্রেপ্তারের ঘটনাগুলো ঘিরে উঠছে প্রশ্ন সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যবিএনপির এমপি আজিজের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, বললেন ‘বানোয়াট’ সদ্যলিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি সদ্যদেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে, সন্ত্রাসী-মন্ত্রীর হাতে অস্ত্র : নাহিদ ইসলাম সদ্যসরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার সদ্যনেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে হাত বাড়াল আরব দলগুলো সদ্যবিএনপি নেতা হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্যগ্রেপ্তারের ঘটনাগুলো ঘিরে উঠছে প্রশ্ন সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যবিএনপির এমপি আজিজের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, বললেন ‘বানোয়াট’
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মোঃ আরিয়ান ২৮ অক্টোবর ২০২৬, ৪:২২ পিএম
আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ৫:২৮ পিএম

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক আরও ১৭২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তাঁদের মধ্যে ১৮ জন অসুস্থ। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টায় তাঁদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার মিসরাতা শহর থেকে দেশটির বেসরকারি উড়োজাহাজ সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে ১৭২ বাংলাদেশিকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতিতে থাকা এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরছেন।

প্রত্যাবাসনের আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবীব উল্লাহ মিসরাতা শহরে দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

দেশে ফেরার আগে আয়োজিত এক ব্রিফিংয়ে রাষ্ট্রদূত তাঁদের অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন। একই সঙ্গে মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভনে পা না দিতে সতর্ক করেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা বন্দিশালায় আটক বাংলাদেশিসহ অন্যান্য বিপদগ্রস্ত অভিবাসীদের দ্রুত দেশে ফেরাতে আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফেরেন।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়