Morning Times
সাম্প্রতিক
সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্য১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ সদ্যগোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা সদ্য‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’ সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্য১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ সদ্যগোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা সদ্য‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬, ২:২৪ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ৫:০৬ পিএম

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

বিএনপির সাংগঠনিক ভিত্তি ও জনসমর্থন অত্যন্ত শক্তিশালী উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কোনো ভেসে আসা রাজনৈতিক দল নয়। এটি জামায়াতে ইসলামী কিংবা আওয়ামী লীগের মতো নয়। জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজপথে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার সক্ষমতা দলটির রয়েছে।

শনিবার রাজধানীতে দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি শুধু ঘরে বসে আন্দোলন-সংগ্রাম করে না। রাজপথে লড়াই করার শক্তি ও সামর্থ্য দলটির রয়েছে। দেশের সাধারণ মানুষই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, ‘ভাববেন না বিএনপি ভেসে আসছে; এটা জামায়াতে ইসলামী না, আওয়ামী লীগও না—এটা বিএনপি, এটা মাথায় রাখতে হবে।’

নতুন রাজনৈতিক দল ও তরুণ নেতাদের বিলাসী জীবনযাপন নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু তরুণের জীবনযাত্রায় অস্বাভাবিক পরিবর্তন এসেছে। তারা দামি গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। এসব গাড়ি কেনার টাকা কোথা থেকে আসছে, জ্বালানি ও অন্যান্য খরচ কে বহন করছে, তা জনগণের জানার অধিকার রয়েছে।

মির্জা আব্বাস বলেন, বিএনপির কাছে হিসাব চাওয়া হলে তারা তা প্রকাশ করতে প্রস্তুত। কিন্তু যারা প্রশ্ন তুলছেন, তারা কি একইভাবে নিজেদের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব দিতে পারবেন? জাতিকে বিভ্রান্ত না করে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

দলের ভেতরে থাকা সুবিধাভোগী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান মির্জা আব্বাস। তার অভিযোগ, ভারত থেকে আওয়ামী লীগের কিছু নেতা দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। দুঃখজনকভাবে বিএনপিরই কিছু নেতাকর্মী অর্থের বিনিময়ে তাদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন।

এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপির শত্রু তারও শত্রু। কোনো অপরাধী তার আত্মীয় কিংবা ঘনিষ্ঠ হলেও তাকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা দলের ভেতরে অবস্থান নেওয়া ষড়যন্ত্রকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

দলের নাম ব্যবহার করে যারা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছেন, তাদের বর্জনের আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়