Morning Times
সাম্প্রতিক
সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্য১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ সদ্যগোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা সদ্য‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’ সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্য১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ সদ্যগোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা সদ্য‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬, ৪:০৬ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ৫:০২ পিএম

গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা

গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ অতিক্রম করেছে। জেলার সীমানায় প্রবেশের পর নিরাপত্তার অংশ হিসেবে লংমার্চের ট্রাকে থাকা সমর্থকদের হেলমেট পরতে দেখা যায়। পূর্বঘোষণা অনুযায়ী, গোপালগঞ্জে কোনো পথসভা বা সমাবেশ না করে দ্রুতগতিতে গন্তব্যের দিকে এগিয়ে যায় গাড়িবহর।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা হয়ে নির্ধারিত পথে লংমার্চের প্রায় ১ হাজার ৩০০টি গাড়ি গোপালগঞ্জ জেলা শহরে প্রবেশ করে। এসব গাড়ির মধ্যে ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস ও ট্রাক। এ সময় হেলমেট পরা নেতাকর্মীদের বহনকারী ট্রাকটি বহরের সামনে রাখা হয়। পরে পুরো গাড়িবহর শহর অতিক্রম করে। মহাসড়কের বিভিন্ন স্থানে দুই পাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়িয়ে জোটের সাত দফা দাবির প্রতি সমর্থন জানান জামায়াত ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা।

লংমার্চের গাড়িবহর চলাচলের সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এসআরবি, এপিবিএন, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য ও পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এর আগে জামায়াত ও জোটের স্থানীয় নেতারা জানিয়েছিলেন, লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের মহাসড়ক ব্যবহার করে অতিক্রম করবে। তবে জেলার কোথাও কোনো সমাবেশ বা পথসভা আয়োজন করা হবে না।

ঘোষণা অনুযায়ী, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জ পার হয় লংমার্চের গাড়িবহর। এরপর দ্রুতগতিতে বাগেরহাট ও খুলনার দিকে রওনা হন অংশগ্রহণকারীরা।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জামায়াতসহ ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা মহাসড়কে গাড়িবহর নিয়ে লংমার্চের কর্মসূচি সম্পর্কে অবগত হওয়ার পর জেলার নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

জেলা প্রশাসক মো. আরিফ উজ্জামান জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়