ময়মনসিংহের ভালুকায় সাত বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মোহাম্মদ আলী বাগেরহাটের কচুয়া উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘মাদরাসাতুত তাকওয়া’ নামের একটি কওমি মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ২ নভেম্বর সকালে শ্রেণিকক্ষে পড়া দিতে গেলে শিক্ষক মোহাম্মদ আলী তাকে আপত্তিকর অঙ্গভঙ্গি দেখান। এ ছাড়া নিজের মুঠোফোনে অশালীন ভিডিও দেখিয়ে অনৈতিক কাজে প্ররোচিত করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এদিকে ঘটনার পর মাদ্রাসাটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় কথিত যৌন উত্তেজক সামগ্রী, তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যাসংক্রান্ত বই, শতাধিক ব্যক্তির নাম বা মন্ত্র লেখা ছবি, তাবিজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে এসব সামগ্রীর ব্যবহার এবং ঘটনার সঙ্গে সেগুলোর সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় সাত বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল
৩ভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৪‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৫প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল