মাগুরায় স্বর্ণ ডাকাতির লুট করা মালামাল ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ডাকাতি হওয়া ৬১ ভরি ৬ আনা স্বর্ণ, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি মামলায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইনসের শেড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মানিকগঞ্জের বাসিন্দা মজিবর রহমানের কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার লুট করে নিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন এবং পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জন জড়িত ছিলেন।
ডাকাতির পর লুট করা স্বর্ণের ভাগাভাগি নিয়ে মারুফ হোসেন ও শাকের হোসেনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ২১ অক্টোবর ভোরে শাকেরকে হত্যার পরিকল্পনা করা হয়।
পুলিশের ভাষ্য, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি নিয়োগ করেন মারুফ হোসেন। পরে ওই খুনিকে দিয়ে শাকেরকে গুলি করে হত্যা করানো হয়।
এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে পৃথক দুটি মামলায় ১১ জনকে আটক করা হয়।
হত্যা মামলায় আটক ব্যক্তিরা হলেন রনি শিকদার, শামীমা তাবাসসুম, অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, গোলাম জাহিদ ও বশির আলী।
অন্যদিকে, স্বর্ণ ডাকাতির মামলায় আটক করা হয়েছে জুয়েল হোসেন, তৌকির আহমেদ, ফরিদ মন্ডল, পশু হাসপাতালপাড়ার মিল্টন ও তাঁর স্ত্রী মারুফা খাতুনকে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অভিযানে এখন পর্যন্ত ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ড ও স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ সুপার।
ডাকাতির স্বর্ণ ভাগাভাগি নিয়ে খুন হন যুবদল নেতা শাকের: পুলিশ
মাগুরায় স্বর্ণ ডাকাতির লুট করা মালামাল ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল
৩ভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৪‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৫প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল