নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এক বিবৃতিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ কারণে তাঁদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। অন্য রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া আরও কয়েকজন রোগী জরুরি বিভাগে আসছেন বলেও জানান তিনি।
মাদরাসার শিক্ষাসচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদরাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে অগ্নিকাণ্ডের পর পুরো মাদরাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও জানান, মাদরাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হতে পেরেছে।
ফতুল্লায় মাদরাসায় আগুনে দগ্ধ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী