Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিংয়ের সময় আগুন লাগার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শান্টিংয়ের দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। পরে দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসে খবর দেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে বগিটিতে আগুন দেওয়া হয়েছে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। এ কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়